ঢাকা ১২:৫২ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বেসরকারি কলেজ–বিশ্ববিদ্যালয়ে ১৫ শতাংশ ভ্যাট

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:০৬:১৮ পিএম, শুক্রবার, ৪ জুন ২০২১ ৩৩৯ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

এসব প্রতিষ্ঠানের ওপর ২০১০ সাল থেকে কর আরোপ করা হয়েছিল। এর বিরুদ্ধে মামলা থাকায় তা এতোদিন আদায় হয়নি। ওই মামলা নিষ্পত্তি হওয়ায় প্রস্তাবিত বাজেটে নতুন করে কর আরোপের প্রস্তাব করা হয়েছে।

এ বিষয়ে অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবে বলেছেন, প্রজ্ঞাপনের মাধ্যমে প্রযোজ্য সাধারণ করহার হ্রাস করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবল তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজ থেকে উদ্ভূত আয়ের ১৫ শতাংশ হারে কর নির্ধারণ করা হয়েছিল। মহান এ সংসদে আমি এ করহার অর্থ আইনের মাধ্যমে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেসরকারি কলেজ–বিশ্ববিদ্যালয়ে ১৫ শতাংশ ভ্যাট

প্রকাশকাল ০২:০৬:১৮ পিএম, শুক্রবার, ৪ জুন ২০২১