ঢাকা ০২:৩৪ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাচার হওয়া কিশোরকে দেশে ফেরত পাঠালো ভারত

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:১৪:৪৩ এএম, শনিবার, ৫ জুন ২০২১ ২৯৭ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে পাচারের শিকার আরাফাত (১৬) নামে বাংলাদেশি এক কিশোরকে উদ্ধারের দেড় বছর পর বেনাপোল বন্দর দিয়ে ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আরাফাতকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা কিশোর আরাফাত হোসেন (১৬) চট্টগ্রামের সাতকানিয়া থানার ফারুক আহম্মেদের ছেলে। সে ভালো কাজের প্রলোভনে দালাল চক্রের কবলে পড়ে ভারতে যায়।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার ফিল্ড অফিসার রোকেয়া বেগম জানান, বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে বোম্বায় পাচার হয়। পরে বোম্বাই পুলিশ তাকে আটক করলে দেড় বছর জেল খাটে। পরবর্তীকালে বোম্বায়ের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে আজ (শুক্রবার) তাকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে কিশোরকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হেফাজতে দেওয়া হয়েছে। তারা বেনাপোলের একটি হোটেলে ১৪ দিনের জন্য তাকে কোয়ারান্টিনে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাচার হওয়া কিশোরকে দেশে ফেরত পাঠালো ভারত

প্রকাশকাল ০৩:১৪:৪৩ এএম, শনিবার, ৫ জুন ২০২১