ঢাকা ০৮:০৫ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে শুটিং করতে নিতে হবে অনুমতি

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ১১:০৩:১৮ এএম, সোমবার, ৭ জুন ২০২১ ২৮২ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটক-সিনেমার গল্পের প্রয়োজনে বিভিন্ন সময় দেশের বাইরে শুটিং করতে হয়। এতে কাজের প্রয়োজনে বিদেশিদেরও নেওয়া হয়। এ বিষয়ে এতদিন কোনো অফিশিয়াল অনুমতির প্রয়োজন পড়ত না। তবে এবার সেই নিয়মের পরিবর্তন আনা হয়েছে।

এখন থেকে বিদেশে শুটিং করতে হলে নিতে হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি বলে জানা গেছে। দেশীয় চলচ্চিত্রে বিদেশি অভিনয়শিল্পী, কলাকুশলী, সংগীতজ্ঞ, সংগীতশিল্পী ও বিজ্ঞাপনে বিদেশি শিল্পীর অংশগ্রহণসংক্রান্ত নীতিমালা ২০২১ (সংশোধিত)–এ এমনটাই জানানো হয়েছে। গত ৩১ মে এ সংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়, বিদেশে শুটিং করতে হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছ থেকে যন্ত্রপাতিসহ বাংলাদেশ ও বিদেশি অভিনয়শিল্পী ও কলাকুশলীর অনুমোদন নিতে হবে। যাচাই-বাছাই করে একটি কমিটি সুপারিশ করবে। কমিটি বিদেশে শুটিংয়ের প্রয়োজন আছে কি না, খরচের বিবরণ যথাযথ কি না ইত্যাদি বিবেচনা করবে। একইভাবে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের দেশের চলচ্চিত্রে কাজ করতে হলে অবশ্যই পূর্বানুমতি লাগবে।

সংশোধিত নীতিমালায় রয়েছে, বিদেশি শিল্পীদের অংশ নেওয়ার মাধ্যমে বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে সেই প্রতিষ্ঠান বা ব্যক্তিকে প্রতি বিদেশি শিল্পীর জন্য দুই লাখ টাকা ফি (ভ্যাট ও আয়কর ছাড়া) এবং নির্মিত বিজ্ঞাপন প্রচারের সময় টিভি চ্যানেল কর্তৃক এককালীন প্রতি বিজ্ঞাপনের জন্য ২০ হাজার টাকা ফি হিসেবে সরকারকে দিতে হবে।

নীতিমালায় আরো বলা হয়েছে, বিনা পারিশ্রমিকে বিদেশি অভিনয়শিল্পী, কলাকুশলী, সংগীতজ্ঞ, সংগীতশিল্পী ও বিজ্ঞাপনে বিদেশি শিল্পীদের অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদেশে শুটিং করতে নিতে হবে অনুমতি

প্রকাশকাল ১১:০৩:১৮ এএম, সোমবার, ৭ জুন ২০২১