ঢাকা ০১:৩৯ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হেফাজতের নতুন কমিটি ঘোষণা হবে সোমবার

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৩১:৩৯ এএম, সোমবার, ৭ জুন ২০২১ ২৭০ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণার প্রায় দেড় মাস পর নতুন কমিটি ঘোষণা করতে যাচ্ছে সংগঠনটি। জুনায়েদ বাবুনগরী ও নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে এ কমিটিতে বিতর্কিত নেতাদের বাদ দেয়া হতে পারে। নেতৃত্বে আসতে পারেন সরকারের ‘সুনজরে’ থাকা নেতারা।

আগামীকাল সোমবার (৭ জুন) রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হবে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংগঠনের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস।

তিনি বলেন, ‘আগামীকাল রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতের নতুন কমিটি ঘোষণা করা হবে। ৪০ সদস্যের মধ্যেই এই কমিটি করা হচ্ছে।’

কমিটিতে কারা স্থান পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আগামীকাল জানতে পারবেন। এখন বলাটা উচিৎ হবে না।’

তবে হেফাজত সূত্রে জানা গেছে, নতুন কমিটি হতে ৩৮ সদস্যবিশিষ্ট। কমিটিতে জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব হিসেবে রাখা হচ্ছে।

এতে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা মুহিব্বুল হক (সিলেট), মাওলানা উবায়দুর রহমান মাহবুব (বরিশাল) ও শাহ আহমদ শফীর বড় ছেলে মো. ইউসুফসহ কয়েকজনকে নায়েবে আমির হিসেবে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হেফাজতের নতুন কমিটি ঘোষণা হবে সোমবার

প্রকাশকাল ০২:৩১:৩৯ এএম, সোমবার, ৭ জুন ২০২১