ঢাকা ১২:১৮ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার বাসে পরিবেশবিদের মরদেহ

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:০৪:৩০ এএম, বুধবার, ৯ জুন ২০২১ ২৬৫ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুমিল্লায় বাসে আনিসুজ্জামান নামের এক পরিবেশবিদের মরদেহ পাওয়া গেছে। তিনি ওই বাসের যাত্রী ছিলেন। তিনি ঢাকার উত্তরার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৭ জুন) রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সোমবার বিকাল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার চৌদ্দগ্রামে টাইমস স্কয়ার নামের একটি রেস্তোরাঁর সামনে বিরতির সময় সৌদিয়া বাস থেকে তার মরদেহ উদ্ধার করে চৌদ্দগ্রাম থানার পুলিশ।
যাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে বিকেল ৩টার বাসে ওঠেন আনিসুজ্জামান নামের ওই ব্যক্তি। এক পর্যায়ে তিনি ঘুমিয়ে যান। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিকভাবে এটা স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়েছে।
জানা গেছে, আনিসুজ্জামান বন্যপ্রাণী বিজ্ঞানী ও পরিবেশ প্রকৃতি বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন কাজ করছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লার বাসে পরিবেশবিদের মরদেহ

প্রকাশকাল ০৩:০৪:৩০ এএম, বুধবার, ৯ জুন ২০২১