অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ১২:৫৩:৩৯ পিএম, শুক্রবার, ১১ জুন ২০২১ ২১৮ পাঠক
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ করোনার টিকা পাচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেছেন, ‘আমরা কোভ্যাক্সের আওতায় ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছি।’
আজ শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
এই টিকার চালান শিগগিরই বাংলাদেশে আসবে বলেন জানান পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে বলেছিলেন, আমরা যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছি টিকার জন্য। আমাদের দেশে প্রায় ১৫ লাখ
মানুষ প্রথম ডোজ নিয়েছে এবং টিকা না পেলে তারা দ্বিতীয় ডোজ নিতে পারছে না। আমরা জরুরি ভিত্তিতে তাদের কাছে টিকা চেয়েছি।
এদিকে আগামী ১৩ জুন চীন থেকে ছয় লাখ টিকা উপহার হিসেবে পাচ্ছে বাংলাদেশ।

























