ঢাকা ১২:২১ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টিকা নিয়ে সরকারি আশ্বাসে বিশ্বাস হারিয়েছে মানুষ: জিএম কাদের

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০১:০০:৪৮ পিএম, শুক্রবার, ১১ জুন ২০২১ ২৭৯ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
টিকা নিয়ে সরকারি আশ্বাসে বিশ্বাস হারিয়ে ফেলেছেন সাধারণ মানুষ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, আন্তর্জাতিক টিকা কূটনীতিতে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে প্রতিদিন টিকা পাওয়ার ব্যাপারে আশার বাণী শোনানো হচ্ছে, কিন্তু দৃশ্যমান কোনও সাফল্য নেই।
বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের অভিযোগ— ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে টিকা আমদানির কারণেই টিকা পাওয়ার বিকল্প উৎস রাখা হয়নি। এতে একটি কোম্পানি টিকা আমদানি করে বেশ কয়েক কোটি টাকা আয় করেছে বলে জানা গেছে। কিন্তু চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যায়নি। আবার বিকল্প কোনও উৎস না থাকায় টিকা প্রয়োগের স্বাভাবিক কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।
জিএম কাদের সন্দেহ প্রকাশ করে বলেন, এরই মাঝে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, এমন প্রায় ১৫ লাখ মানুষ আদৌ দ্বিতীয় ডোজ  টিকা পাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
তিনি মনে করেন, সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশের কোটি কোটি মানুষের টিকা পাওয়ার সম্ভাবনা আটকা পড়েছে। এখন সরকারিভাবে কত দ্রুত করোনার টিকা দেওয়া হবে, দেশের মানুষ সেদিকেই তাকিয়ে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিকা নিয়ে সরকারি আশ্বাসে বিশ্বাস হারিয়েছে মানুষ: জিএম কাদের

প্রকাশকাল ০১:০০:৪৮ পিএম, শুক্রবার, ১১ জুন ২০২১