ঢাকা ১১:২৯ পিএম, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিগামী কর্মীরা পাবেন ভর্তুকি

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:২৬:৪৬ এএম, শুক্রবার, ১১ জুন ২০২১ ২০১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কোয়ারেন্টিনে পুরোনো প্রবাসী কর্মীদের পাশাপাশি এখন সৌদি আরবগামী নতুন কর্মীরাও পাবেন সরকারি ভর্তুকি। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ২৫ হাজার টাকা প্রদান করা হবে প্রত্যেক কর্মীকে। গত ২০ মে থেকে ৩০ জুনের মধ্যে যারা সৌদি গেছেন বা যাচ্ছেন, এটি শুধু তাদের জন্য।

আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
যেভাবে আবেদন করা যাবে
সংশ্লিষ্ট কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd, অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd, অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র ওয়েবসাইট www.bmet.gov.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করে, কিংবা দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে সংগ্রহ করে তা জমা দিতে বলা হয়েছে।
প্রয়োজনীয় কাগজ
কাগজপত্রসহ আগামী ৭ জুন থেকে ফ্লাইটের দিন বহির্গমনের আগে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে আবেদন জমা দিতে বলা হয়েছে। এর জন্য যা যা লাগবে—
ক) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক প্রদত্ত স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি
খ) পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি
গ) পাসপোর্টের সঙ্গে সংযুক্ত ভিসার ফটোকপি
ঘ) টিকিটের ফটোকপি ও
ঙ) হোটেল বুকিংয়ের ডকুমেন্টের  ফটোকপি।
এছাড়া সৌদি আরব প্রবাসী যেসব কর্মী ইতোমধ্যে সে দেশে চলে গেছেন এবং নিজ ব্যয়ে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন বা করছেন, তাদেরকে একই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র পূরণ করে ৩০ জুনের মধ্যে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ, অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় ডাকের মাধ্যমে জমা দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদিগামী কর্মীরা পাবেন ভর্তুকি

প্রকাশকাল ০৩:২৬:৪৬ এএম, শুক্রবার, ১১ জুন ২০২১