ঢাকা ০৭:৪৫ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চীনের উপহারের আরও ৬ লাখ টিকা আসছে আজ

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৬:০৯:২৫ এএম, রবিবার, ১৩ জুন ২০২১ ২০৩ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
প্রাণঘাতী করোনাভাইরাসের চীনের সিনোফার্মের ৬ লাখ উপহারের টিকার দ্বিতীয় চালানটি আজ বিকেলে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

রোববার বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিমান টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকায় আসবে।
কুর্মিটোলায় এয়ারফোর্সের বঙ্গবন্ধু বেজ-এ নামবে টিকা পরিবহনকারী বিমানবাহিনীর বিমানটি।
ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে ৬ লাখ উপহারের টিকা বেইজিং এয়ারপোর্টে বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিমানে উঠানো হয়েছে। বিমান দু’টি এয়ারপোর্ট থেকে ঢাকায় রওনা দেবে। রোববার বিকেল নাগাদ বিমান দু’টি ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সিনোফার্ম ভ্যাকসিন ক্রয়সংক্রান্ত চুক্তি চূড়ান্ত প্রায়। আর এক সপ্তাহের মধ্যেই সিনোফার্ম কেনার চুক্তির আলোচনা শুরু হবে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী পৃথক অনুষ্ঠানে ১৩ জুন টিকা আসার বিষয়টি জানিয়েছিলেন। গত ১২ মে চীন সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়। আজ যে ৬ লাখ ডোজ আসার কথা রয়েছে, এগুলোও সিনোফার্মের টিকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনের উপহারের আরও ৬ লাখ টিকা আসছে আজ

প্রকাশকাল ০৬:০৯:২৫ এএম, রবিবার, ১৩ জুন ২০২১