ঢাকা ১২:৫৮ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়াফেরত সাখাওয়াত রিমান্ডে

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৬:৩৬:৪২ এএম, রবিবার, ১৩ জুন ২০২১ ২৫৬ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সিরিয়া ও ইন্দোনেশিয়ায় ‘জিহাদী কার্যক্রম’ চালিয়ে ফিরে আসা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সাখাওয়াত হোসেন লালুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

শনিবার বিকেলে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের হেফাজত চাওয়া হলে চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজা তিন মঞ্জুর করেন।
নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এসআই রাসিব খান এ তথ্য জানান।
শুক্রবার নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকার আহলে হাদিস জামে মসজিদ এলাকা থেকে নগরীর দামপাড়া এম এম আলী রোড এলাকার বাসিন্দা সাখাওয়াতকে (৪০) গ্রেপ্তার করা হয়।
নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা জানান, ২০১৭ সালে বাংলাদেশ থেকে তুরস্ক হয়ে সিরিয়া যান সাখাওয়াত হোসনে। সেখানে প্রশিক্ষণ ও যুদ্ধ শেষে ইন্দোনেশিয়া গিয়ে ‘জিহাদী’ কার্যক্রম পরিচালনা করেছিলেন। ২২ মার্চ ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরিয়াফেরত সাখাওয়াত রিমান্ডে

প্রকাশকাল ০৬:৩৬:৪২ এএম, রবিবার, ১৩ জুন ২০২১