ঢাকা ০৭:৫৬ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে ড্রেন কাটার সময় ৩৭৯ গুলি উদ্ধার

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৪:৫১:৪৪ এএম, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ২৪০ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নাটোরে একটি কৃষি জমিতে ড্রেন কাটার সময় পরিত্যক্ত অবস্থায় রাইফেলের ৩৭৯টি গুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আয়নাল হকের জমি থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ও স্থানীয়রা জানান, স্থানীয় কৃষক আয়নাল হকের কৃষি জমটি আফাজ উদ্দিন বর্গা নিয়ে চাষাবাদ করছিলো। কৃষিজমি থেকে পানি নিস্কাশনের জন্য ড্রেন কাটতে শ্রমিক নেন তিনি। শ্রমিকরা ড্রেন কাটার সময় সেখান থেকে রাইফেলের কয়েকটি পরিত্যক্ত গুলি উদ্ধার করে।
তিনি আরও বলেন, শ্রমিকদের কোদালে মাটির সাথে আরও গুলি উঠতে থাকলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছ উদ্ধারকৃত গুলিগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের বলে জানিয়েছেন ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাটোরে ড্রেন কাটার সময় ৩৭৯ গুলি উদ্ধার

প্রকাশকাল ০৪:৫১:৪৪ এএম, মঙ্গলবার, ১৫ জুন ২০২১