ঢাকা ০৮:৩২ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পরীমণি ডিবি কার্যালয়ে

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:৪৯:০১ এএম, বুধবার, ১৬ জুন ২০২১ ২১৪ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চিত্রনায়িকা পরীমণি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে হাজির হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদের কার্যালয়ে এসেছেন। সেখানে তাকে মামলাসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে।
চিত্রনায়িকা পরীমণির সঙ্গে সেখানে উপস্থিত হয়েছেন পরিচালক চয়নিকা চৌধুরী, কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি।
পরীমণি অভিযোগ করেছেন গত ৯ জুন (বুধবার) রাতে ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়। রোববার (১৩ জুন) রাতে প্রথমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন এই অভিনেত্রী। পরে তার নিজ বাসায় সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
এ ঘটনায় মামলাও দায়ের করেছেন তিনি। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে। নাসির ও পরীমণির বন্ধু অমিসহ ৫ জনকে ইতোমধ্যে মাদক মামলায় গ্রেফতারও করা হয়েছে। এ মামলায় আজ নাসির উদ্দিনসহ দুইজনের সাত দিনের রিমান্ডও মঞ্জুর করেছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরীমণি ডিবি কার্যালয়ে

প্রকাশকাল ০৩:৪৯:০১ এএম, বুধবার, ১৬ জুন ২০২১