ঢাকা ০৮:৪৩ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শর্ত পূরণ করলে বঙ্গভ্যাক্স টিকার ট্রায়ালের অনুমতি

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ১২:০৯:৫৯ পিএম, বুধবার, ১৬ জুন ২০২১ ২৩০ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উৎপাদিত করোনাভাইরাসের টিকা বঙ্গভ্যাক্সের মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।

তবে আনুষ্ঠানিকভাবে অনুমতি পাওয়ার আগে তাদের কিছু শর্ত পূরণ করতে হবে।
বুধবার বিএমআরসি এ তথ্য নিশ্চিত করেছে।
বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন বলেছেন, সরাসরি অনুমতি দেয়া হয়েছে বলা যাবে না। তবে শর্ত দেয়া হয়েছে। ভুল ত্রুটি ঠিক করলে আমরা অনুমতি দিয়ে দেব। শর্ত পূরণ করলে অনুমোদন দেয়া হবে।
বিএমআরসির অনুমতি পেলে খুব শিগগিরই শতাধিক মানুষের ওপর দেশিয় এই টিকার ট্রায়াল চালানো হবে। এজন্য কিছু বেসরকারি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৭ জানুয়ারি টিকার ট্রায়ালের জন্য নৈতিক ছাড়পত্র পেতে ১০ হাজার পৃষ্ঠার প্রটোকল পেপার বিএমআরসির কাছে জমা দেয় গ্লোব বায়োটেকের পক্ষে নিয়োজিত একটি গ্রুপ। কিন্তু এরপর এ টিকা নিয়ে বিশেষ কোনো অগ্রগতির খবর আর আসেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শর্ত পূরণ করলে বঙ্গভ্যাক্স টিকার ট্রায়ালের অনুমতি

প্রকাশকাল ১২:০৯:৫৯ পিএম, বুধবার, ১৬ জুন ২০২১