ঢাকা ০৩:৩০ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্লেব্যাকে ফিরছেন ন্যান্সি

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৭:১৩:৪৭ এএম, শনিবার, ১৯ জুন ২০২১ ২৪০ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। একের পর এক দ্বৈত ও একক গানের রেকর্ডিংয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। মাঝে বেশ কিছু জনপ্রিয় সিনেমার রিমেক গানেও নতুন করে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। যে জন্য নতুন কোনো সিনেমাতে প্লেব্যাক করা হয়নি। এবার অনেক দিন পর প্লেব্যাক করলেন তিনি। সিনেমার নাম ‘অন্তরাত্মা’। গানের শিরোনাম ‘রাখি যত্নে সারাদিন’।

গানটির কথা লিখেছেন ঋতম সেন। সুর ও সংগীতায়োজন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই গানে ন্যান্সির সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায়।
এ নিয়ে ন্যান্সি জানান, এই গানের গল্পে এক দম্পতির সংসারজীবনের ঘটনা তুলে ধরা হয়েছে। যা শুনে অনেকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
সিনেমার নির্মাতা জানিয়েছেন গানটি শিগগিরই প্রকাশ পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্লেব্যাকে ফিরছেন ন্যান্সি

প্রকাশকাল ০৭:১৩:৪৭ এএম, শনিবার, ১৯ জুন ২০২১