ঢাকা ০৮:৩১ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে নওমুসলিম ইমামকে গুলি করে হত্যা

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৬:২৯:৩০ এএম, শনিবার, ১৯ জুন ২০২১ ২৩২ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বান্দরবানের রোয়াংছড়িতে নওমুসলিম এক মসজিদের ইমামকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার পর সেখানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গেছে

শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের তুলাঝিড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ ওমর ফারুক (৪৫)। আগে তার নাম ছিল ফাতেহা ত্রিপুরা। ত্রিপুরা সম্প্রদায় থেকে কয়েক বছর আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ওই এলাকায় একটি অস্থায়ী মসজিদের ইমামতি করে আসছিলেন।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার জানিয়েছেন, সন্ত্রাসীরা রাতে তাকে ঘর থেকে ডেকে মসজিদের সামনে ব্রাশফায়ার করে হত্যা করে। ঘটনার পর সেখানে রোয়াংছড়ি ও পাশের লংলাই সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা গেছে। এছাড়া রোয়াংছড়ি থেকে পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে গেছে।
এলাকাটি রংপুর সদর থেকে ১২ কিলোমিটার দূরে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন থেকে সন্ত্রাসীরা ওই নওমুসলিম ইমামকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। ঘটনাস্থল তুলাঝিড়ি পাড়ায় গত কয়েক বছর ধরে নওমুসলিমের কয়েকটি পরিবারসহ বেশকিছু পরিবার বসবাস করে আসছিল। তারা সেখানে টিনের ছাউনির কাঁচা ঘরের একটি অস্থায়ী মসজিদ নির্মাণ করে। সেখানে নওমুসলিম মোহাম্মদ ওমর ফারুক মসজিদের ইমামতি করে আসছিলেন।
শুক্রবার রাতে ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল ঘরবাড়ি ঘেরাও করে ওমর ফারুককে ঘর থেকে ডেকে এনে মসজিদের সামনে গুলি করে হত্যা করে। তবে সন্ত্রাসী দলটি কারা ছিল এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি বলে জানান পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বান্দরবানে নওমুসলিম ইমামকে গুলি করে হত্যা

প্রকাশকাল ০৬:২৯:৩০ এএম, শনিবার, ১৯ জুন ২০২১