ঢাকা ০৮:৩০ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফিকায় গুলিতে ফেনীর যুবক নিহত

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৪৫:২০ এএম, রবিবার, ২০ জুন ২০২১ ২৭০ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে হুমায়ুন কবির তামিম (২৯) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় দেশটির জোহানেসবার্গের অদূরে লেনেসিয়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
নিহত তামিম ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মিদ্দারহাট তাজমোহন পাটোয়ারী বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। সে ৪ বছর আগে আয় রোজগারের জন্য দক্ষিণ আফ্রিকায় যান।
নিহতের নিকটাত্মীয় ও দক্ষিণ আফ্রিকা আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসান জানান, তামিম আমার দোকানে কাজ করতো, শুক্রবার দোকান বন্ধের আগ মুহূর্তে ডাকাত দল দোকানের সামনে থেকে তামিমের উপর গুলি ছুড়তে থাকে। গুলিবিদ্ধ হয়ে তামিম দোকানের ভেতরেই মারা যায়।
তিনি জানান, তামিমের লাশ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরী করা হচ্ছে।
দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদাত হোসেন সোহেল জানান। তামিম আমাদের বাড়ির ছেলে। তারা এখন নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাট ইউনিয়নে নানার বাড়ির পাশে বাড়ি করে থাকেন। গতকাল রাতে তার মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল জানান, স্থানীয়দের মারফতে তামিমের মৃত্যুর বিষয়টি আমরা জানতে পারি। তার লাশ দেশে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা  করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দক্ষিণ আফিকায় গুলিতে ফেনীর যুবক নিহত

প্রকাশকাল ০২:৪৫:২০ এএম, রবিবার, ২০ জুন ২০২১