ঢাকা ১২:১৯ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে জাহাজে বয়লার বিস্ফোরণে হতাহত ৪

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৪০:০৭ এএম, রবিবার, ২০ জুন ২০২১ ২৫০ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি শিপ ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজে বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে একজন নিহত ও তিন শ্রমিক আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় সাগর উপকুলে অবস্থিত শওকত আলী চৌধুরীর মালিকানাধীন মেসার্স এস এন কর্পোরেশন শীপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত রিপন চাকমা (২৬) ইয়ার্ডের কাটারম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালার কালাচানের ছেলে বলে জানা গেছে।
আহতরা হলেন— লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার আবুল হাসেমের ছেলে ফিটারম্যান মো. সোহেল (২৯), নওগাঁ জেলার চান্দা থানার খোরশেদ আলমের ছেলে ফিটারম্যান রকেট হোসেন (২৪) এবং ঢাকার মিরপুরের মো. আবুর হাসেমের ছেলে ফিটারম্যান মো. মিন্টু (৪১)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুরাতন জাহাজে গ্যাস দিয়ে কাটিং করার সময় হঠাৎ একটি বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় কর্মরত অবস্থায় চার শ্রমিক দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রিপন চাকমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তিনজন চমেক হাসপাতালের ২৪ ও ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণ স্থান থেকে উদ্ধার করে চার শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহতরাও আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীতাকুণ্ডে জাহাজে বয়লার বিস্ফোরণে হতাহত ৪

প্রকাশকাল ০২:৪০:০৭ এএম, রবিবার, ২০ জুন ২০২১