ঢাকা ১১:১৬ পিএম, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মায় জেলের জালে ৪৭ কেজির বাগাইড়!

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:২০:০৮ এএম, সোমবার, ২১ জুন ২০২১ ২৩৫ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পদ্মায় কালিদাস নামে এক জেলের জালে ৪৭ কেজি ৩শ গ্রাম ওজনের একটি বড় আকারের বাগাইড় মাছ ধরা পড়েছে। বাগাইড় মাছটি রোববার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তে ৫৯ হাজার ১শ ২৫ টাকায় বিক্রি হয়।

জানা যায়, শনিবার দিনগত রাতে অন্যান্য জেলেদের মত পাবনা জেলার তীরমনি এলাকার জেলে কালিদাস হালদার পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলে। সারারাত উল্লেখযোগ্য তেমন কোন মাছ ধরতে না পাড়লেও রোববার ভোরে তার ভাগ্য খুলে যায়। তার জালে আটকা পড়ে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ। জালের টানেই সেটা বুঝতে অসুবিধে হয়নি কালীদাসের। দীর্ঘক্ষন তার দলবলসহ চেষ্টা করে বিশাল বাগাইড় মাছটি তিনি নৌকায় তুলতে সক্ষম হন।
পরে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. নুরু শেখের সাথে কথা বলে বাগাইড় মাছটি ১২শ ৫০টাকা কেজি দরে ৫৯ হাজার ১শ ২৫ টাকায় বিক্রি করেন। এ সময় বিশাল আকৃতির বাগাইড় মাছটি দেখতে উৎসুক জনতা ফেরিঘাটের পণ্টুনে ভীড় করে।
মাছ ব্যবসায়ী মো. নুরু শেখ জানান, জেলে কালীদাস হালদার সকাল ৮টার দিকে মাছটি নিয়ে ঘাটে আসলে দর-দাম করে মাছটি কিনেছি। পরে ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট মাছটি পাঠিয়েছি। দর-দাম এখনো ঠিক হয়নি, তবে কেনা দামটা তাকে বলেছি এবার সে খুশি হয়ে যা দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মায় জেলের জালে ৪৭ কেজির বাগাইড়!

প্রকাশকাল ০৩:২০:০৮ এএম, সোমবার, ২১ জুন ২০২১