ঢাকা ০৭:১১ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাহবুব তালুকদার করোনায় আক্রান্ত

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:২৬:২৪ এএম, সোমবার, ২১ জুন ২০২১ ২১৬ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার একান্ত সচিব মো. এনাম উদ্দীন জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার রাতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জ্বর আসে। তাপমাত্রা বেশি এবং শারীরিক অবস্থা খারাপ অনুভূত হওয়ায় রাতেই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরে তার করোনা শনাক্ত হয়।
মাহবুব তালুকদার এখন কেবিনে চিকিৎসাধীন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
ইসি কর্মকর্তারা জানান, মাহবুব তালুকদারের সংক্রমণ ধরা পড়লেও তার স্ত্রীর কোনো উপসর্গ নেই। তার যে মেয়ে সবসময় তার দেখভাল করছেন, তিনিও সংক্রমণমুক্ত রয়েছেন।
৭৯ বছর বয়সী এ নির্বাচন কমিশনার কোভিড-১৯ টিকার দুটি ডোজই নিয়েছেন।
সাবেক এই সরকারি কর্মকর্তা ২০১৭ সাল থেকে নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন।
মাহবুব তালুকদার লেখালেখিও করেন। কবিতা, গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থসংখ্যা ৪০। তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরষ্কার লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাহবুব তালুকদার করোনায় আক্রান্ত

প্রকাশকাল ০৩:২৬:২৪ এএম, সোমবার, ২১ জুন ২০২১