ঝিনাইদহে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ১০:২৩:৪৬ এএম, মঙ্গলবার, ২২ জুন ২০২১ ২৫৯ পাঠক
ঝিনাইদহে পুকুর থেকে জামাল ব্যাপারী (৬৫) নামে এক বৃদ্ধের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শহরের ব্যাপারীপাড়ার জোড়াপুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে জামাল বিহারী নামের ওই ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জামাল ব্যাপারী শহরের বিভিন্ন স্থানে কাগজ কুড়াতেন। এটি পানিতে ডুবে মৃত্যু নাকি হত্যা এ বিষয়ে কোনো তথ্য পুলিশ জানাতে পারেনি বলেও জানান ওসি।






















