ঢাকা ০৮:৪৬ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনেই হবে বেরোবি’র অসমাপ্ত পরীক্ষা

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৫৪:৫৪ এএম, শুক্রবার, ২৫ জুন ২০২১ ২৫৩ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অনুষ্ঠিত অসমাপ্ত পরীক্ষা আগামী ৪ জুলাই ২০২১ তারিখ থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির  সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের  স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা শুরু হয়ে পরবর্তীতে  করোনা মহামারীর কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারি নির্দেশে স্থগিত করা হয়েছিল। শুধুমাত্র সেসকল অসমাপ্ত পরীক্ষা আগামী ৪ জুলাই থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে।
উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এ সকল পরীক্ষা আগামী ৪ জুলাই  থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের  সকল বিভাগের বিভিন্ন সেমিস্টারের নিয়মিত পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে।
ডিনস কমিটির সভায় এসময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোঃ মিজানুর রহমান এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন মোঃ আতিউর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনলাইনেই হবে বেরোবি’র অসমাপ্ত পরীক্ষা

প্রকাশকাল ০২:৫৪:৫৪ এএম, শুক্রবার, ২৫ জুন ২০২১