ঢাকা ০৮:০৯ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অ্যালকোহল কিনে প্রতারণার শিকার শাবানা আজমি

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:৪৫:৫৩ পিএম, শুক্রবার, ২৫ জুন ২০২১ ২৬৯ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
অনলাইনে অ্যালকোহল কিনতে গিয়ে প্রতারণার শিকার বর্ষীয়ান অভিনত্রী শাবানা আজমি। টুইটারে ক্ষোভ উগরে দিলেন তিনি। শুধু তাই নয়, সকলকে সাবধানও করলেন অভিনেত্রী।

৭০ বছরের বর্ষীয়ান অভিনেত্রী লিখেছেন, ‘সাবধান! আমি প্রতারণার শিকার হয়েছি। আমি অ্যালকোহল কেনার জন্য পুরো টাকা অনলাইনে পেমেন্ট করি। তবে তারপরেও জিনিসটা পাই নি। বারবার ফোন করা সত্ত্বেও ওরা ফোন ধরেনি।’ নিজের টুইটে শাবানা আজমি প্রতারক সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফোন নম্বরও শেয়ার করেছেন।

শাবানা আজমির টুইট দেখে বহু নেটিজেনই পাল্টা টুইটে একইভাবে প্রতারণার কথা তুলে ধরেছেন। অনেকেই অভিনেত্রীকে সংস্থার বিরুদ্ধে পুলিসে অভিযোগ জানানোর অনুরোধ করেছেন। কেউ আবার লিখেছেন, এইরকম বহু সংস্থা নেট দুনিয়ায় ফাঁদ পেতে রয়েছে।
প্রসঙ্গত, এর আগে অক্ষয় কুমার, নার্গিস ফাখরি, করণ সিং গ্রোভার সহ আরও অনেক তারকাই অনলাইনে কেনাকাটার প্রতারণা শিকার হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অ্যালকোহল কিনে প্রতারণার শিকার শাবানা আজমি

প্রকাশকাল ০৩:৪৫:৫৩ পিএম, শুক্রবার, ২৫ জুন ২০২১