ঢাকা ০১:৪০ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘চিরঞ্জীব মুজিব’র পোস্টারে প্রধানমন্ত্রীর স্বাক্ষর

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:৪৩:৫৮ পিএম, শুক্রবার, ২৫ জুন ২০২১ ২৫১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রের পোস্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর গণভবনে বুধবার এক অনুষ্ঠানে স্বাক্ষরের মাধ্যমে তিনটি পোস্টার উদ্বোধন করেন তিনি। এ সময় চলচ্চিত্রটির পরিচালক ও প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পাবে আগামী আগস্টে।
এ সিনেমাতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন- আহমেদ রুবেল, পূর্ণিমা, খায়রুল আলম সবুজ, প্রয়াত এস এম মহসীন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, শাহজাহান সম্রাট, প্রয়াত সেলিম আহমেদ ও জুয়েল মাহমুদ।
চলচ্চিত্রটি নিবেদন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘চিরঞ্জীব মুজিব’র পোস্টারে প্রধানমন্ত্রীর স্বাক্ষর

প্রকাশকাল ০৩:৪৩:৫৮ পিএম, শুক্রবার, ২৫ জুন ২০২১