ত্রিকোণ প্রেমে শ্রাবন্তী, দেব ও পাওলি
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৩:৪৪:৫৩ পিএম, শুক্রবার, ২৫ জুন ২০২১ ২৩৯ পাঠক
লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ছবিতে এবার জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তী, দেব এবং পাওলি। জানা যাচ্ছে, তিনজন মানুষের সম্পর্কের গল্প বলবে এই ছবি। সম্প্রতি, ছবির ‘স্ক্রিপ্ট রিডিং’-এ উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
বৃহস্পতিবার, নিজের ফেসবুকে ছবি পোস্ট করেছেন পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায়। সেখানে লীনা, শৈবাল ও শ্রাবন্তীর সঙ্গে দেখা যাচ্ছে প্রযোজক অতনু রায় চৌধুরীকেও। এবিষয়ে পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় বলেন, ‘হ্যাঁ, একটা ছবি করছি। পুজার পর শ্যুটিং শুরু করার কথা রয়েছে। কেন্দ্রীয় ভূমিকায় শ্রাবন্তী, দেব, পাওলি থাকছেন।’
প্রসঙ্গত, এর আগে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘মাটি’ ছবিটি সিনেমাপ্রেমীদের কাছে প্রশংসিত হয়েছিল। দেশ ভাগের গল্প নিয়ে তৈরি ওই ছবিতে দেখা গিয়েছিল পাওলি দাম ও আদিল হুসেনকে। পরবর্তীকালে তাদের ‘সাঁঝবাতি’ ছবিটিও দেব ও পাওলি জুটির সঙ্গে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় ও লিলি চক্রবর্তীকে। ছবিটি বক্স অফিসে সাফল্যও পেয়েছিল। আর এবার ফের একাবর দেব, পাওলি ও শ্রাবন্তীকে নিয়ে পর্দায় ফিরছেন এই পরিচালক জুটি।


















