ঢাকা ১২:২৭ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় দু্ই চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৫৫:৩৭ এএম, শুক্রবার, ২৫ জুন ২০২১ ২৩৩ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বগুড়ায় ইজিবাইক ছিনতাই করে দুই চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। পৃথক দুটি উপজেলায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার তাদের মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, শাজাহানপুর উপজেলার জগন্নাথপুর এলাকার একটি খালে ইজিবাইক চালক সাব্বির  হাসানের (১৬)  লাশ পাওয়া যায়। রশি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যাকরা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে জেলার আদমদীঘি উপজেলার নসরতপর ধনতলা এলাকায় হাত পা বেধে শ্বাসরোধে ইজিবাইক চালক  শামীম হোসেন (৩০) কে হত্যা করে মৃতদেহ ফেলে গেছে।
শাজাহানপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মাসউদ জানান, বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম এলাকার ইজিবাইক চালক সাব্বির দু’দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলো। বুধবার এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কাহালু থানায় জিডি করা হয়।
বৃহস্পতিবার সকাল দেশমা-বীরগ্রাম সড়কের পাশে ওই খালে গলায় রশি ও হাত বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়। তার ইজিবাইকটি পাওয়া যায়নি। এটি হত্যাকারীরা ছিনতাই করে নিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে। তবে শাজাহানপুর থানার ওসি জানান, তারা বিষয়টি তদন্ত করছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দীন জানান, নিহত শামীম নওগাঁ জেলার রানীনগর উপজেলার বেলতা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। সে আদমদীঘি থানার বিভিন্ন সড়কে ইজিবাইক চালাত। তার ইজিবাইক ছিনতাই করে তাকে হত্যা করেছে। তার মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বগুড়ায় দু্ই চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

প্রকাশকাল ০২:৫৫:৩৭ এএম, শুক্রবার, ২৫ জুন ২০২১