ঢাকা ০৭:৪০ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩৯ লাখ

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:১২:৫১ এএম, শুক্রবার, ২৫ জুন ২০২১ ২৪৯ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৮ হাজার ৪৫৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৩০০ জনের বেশি।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৭ হাজার ৩৬৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩ লাখ ৬০ হাজার ৬০৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৮৫৪ জনের বেশি।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ তথ্য জানা গেছে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ৪ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ২৯৪ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৮২ হাজার ১৬৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৯২ হাজার ১৪ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৮১ লাখ ৭০ হাজার ৭৭৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭ হাজার ২৪০ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৬২ হাজার ৩২২ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ১০ হাজার ৮৬২ জন।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৩ লাখ ৮৭ হাজার ৫৪৫ জন। এর মধ্যে মারা গেছেন ৪৯ হাজার ৩৫৮ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, ইতালি নবম ও কলম্বিয়া দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে কোভিড-১৯ সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩৯ লাখ

প্রকাশকাল ০৩:১২:৫১ এএম, শুক্রবার, ২৫ জুন ২০২১