ঢাকা ০৮:২৪ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুখে কুলুপ এঁটে কাজে ব্যস্ত অন্তঃসত্ত্বা নুসরত

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:৪২:১৪ পিএম, শুক্রবার, ২৫ জুন ২০২১ ২৭২ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আপাতত মুখে কুলুপ এঁটেছেন ভারতের পশ্চিমবাংলার জনপ্রিয় অভিনেত্রী অন্তঃসত্ত্বা নুসরত জাহান। তবে এরই মধ্যেই জোরকদমে কাজ করে চলেছেন রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলের এই সংসদ সদস্য। নিভৃতে সময় কাটানোর পাশাপাশি নিজেকে সাজিয়ে ক্যামেরার সামনেও দাঁড়াচ্ছেন হবু মা।

দেশটির আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার সেই ছবিই ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নুসরত। নীল রঙের ঢিলেঢালা গাউন, খোলা চুল এবং মানানসই হালকা সাজে সুন্দরী তিনি। কোনও এক ফোটোশ্যুটের জন্যই সেজেছেন নুসরত। গত বৃহস্পতিবার সেই শ্যুটের ‘বিহাইন্ড দ্য সিন’ অর্থাৎ ক্যামেরার পিছনের মুহূর্তও মোবাইলফোনে বন্দি করে ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে দিয়েছিলেন নুসরত।
কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সমস্যা পিছু ছাড়েনি নুসরতের। গত মঙ্গলবার বিজেপি সংসদ সদস্য সঙ্ঘমিত্রা মৌর্য নুসরতের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন। তার অভিযোগ, লোকসভায় দাঁড়িয়ে সংসদ সদস্য-অভিনেত্রী নিজের সম্পর্কে ভুল তথ্য পেশ করেছেন। তাই তার বিরুদ্ধে নিয়ম মেনে পদক্ষেপের আবেদন জানিয়েছেন সঙ্ঘমিত্রা।
নুসরতের বিয়ে এবং ব্যক্তিগত টানাপড়েন নিয়ে মুখ খুলেছেন রাজ চক্রবর্তীও। পরিচালকের হাত ধরেই টলিউডে আত্মপ্রকাশ করেছিলেন নুসরত।
রাজ মনে করেন, নুসরত একটি দলের প্রতিনিধিত্ব করেন। তাই কোন কথা কোথায় বলা উচিত, তা তিনি ভাল করে জানেন। নিখিল জৈনের সঙ্গে বিয়েকে অস্বীকার করেছেন নুসরত।
ব্যারাকপুরের নব নির্বাচিত বিধায়কের কথায়, উপস্থিত বুদ্ধিতে বোধ হয় কোথাও একটা ভুল হয়ে গিয়েছে যখন ও কথাগুলো বলেছে। কী বলতে গিয়ে কী বলে ফেলেছে। কিন্তু এটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমার বিশ্বাস আগামী দিনে ও নিজেকে আরও সংশোধন করে নেবে।
কিন্তু আপাতত মুখে কুলুপ এঁটেছেন নুসরত। নেটমাধ্যমে সক্রিয় থাকলেও নিজের জীবনে বয়ে যাওয়া ঝড় নিয়ে কোনও শব্দ খরচ করেননি তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুখে কুলুপ এঁটে কাজে ব্যস্ত অন্তঃসত্ত্বা নুসরত

প্রকাশকাল ০৩:৪২:১৪ পিএম, শুক্রবার, ২৫ জুন ২০২১