ঢাকা ০২:৫৬ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৭ মৃত্যু

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৬:১৩:২০ এএম, শনিবার, ২৬ জুন ২০২১ ২৫৬ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোর ও নওগাঁর দুজন করে।
মৃতদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৩১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ৩৫৭ বেডের বিপরীতে মোট রোগী ভর্তি আছেন ৪৩১ জন। এদের মধ্যে রাজশাহীর ২৯৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩৩ জন, নওগাঁর ৩৪ জন, পাবনার ৯ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গা, দিনাজপুর ও ঢাকার একজন করে রয়েছেন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪২৯টি নমুনা পরীক্ষায় ১৪৮ জনের করোনা পজিটিভ আসে।
রাজশাহীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৪৯শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৭১টি নমুনা পরীক্ষায় ১৪ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ১৯ দশমিক ৭২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৭ মৃত্যু

প্রকাশকাল ০৬:১৩:২০ এএম, শনিবার, ২৬ জুন ২০২১