ঢাকা ০১:২৪ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কঠোর লকডাউনে ৬১ লাখ আনসার প্রস্তুত: মহাপরিচালক

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৯:৪৫:০৫ এএম, রবিবার, ২৭ জুন ২০২১ ২৭৫ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে সারা দেশে ৬১ লাখ আনসার ভিডিপি সদস্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন, আনসার ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ।

রোববার সকালে গাজীপুরের শফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মহাপরিচালক জানিয়েছেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে আনসার সদস্যরা কাজ করছে । এছাড়ও সর্বাত্মক  লকডাউন বাস্তবায়নে সারাদেশে ৬১ লাখ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত রয়েছে । সরকারি নির্দেশনা পেলে মাঠে কাজ করবে তারা।
এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান জানিয়েছেন, কমান্ড্যান্ট মো. মাহবুব উল ইসলাম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান, উপ-মহাপরিচালক (অপারেশনস্) মো. সামছুল আলমসহ সদর দপ্তর ও একাডেমির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
এর আগে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি পুরো একাডেমির প্যারেড গ্রাউন্ড চত্বর প্রদক্ষিণ করে। এতে বাহিনীর সর্বস্তরের সদস্যরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কঠোর লকডাউনে ৬১ লাখ আনসার প্রস্তুত: মহাপরিচালক

প্রকাশকাল ০৯:৪৫:০৫ এএম, রবিবার, ২৭ জুন ২০২১