ঢাকা ০২:২৩ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বোন টিউমারে আক্রান্ত টালি তারকা গৌরব রায়চৌধুরী

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ১০:১০:৩০ এএম, রবিবার, ২৭ জুন ২০২১ ২৬২ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চলতি সপ্তাহেই ‘ওগো বধূ নিরুপমা’র শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেতা জনপ্রিয় টালি অভিনেতা গৌরব রায়চৌধুরী। পরে হাসপাতালে ভর্তি করতে হয় তাকে।

ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিবেদনে বলা হয়েছে, কনুইতে বোন টিউমার ধরা পড়েছে জনপ্রিয় এই অভিনেতার। কিছুদিন আগে জিমে গিয়ে কনুইয়ে ব্যাথা অনুভব করেন। পরে পরীক্ষা করে জানা গিয়েছে, বোন টিউমার হয়েছে। জানা যাচ্ছে অস্ত্রোপচার করতে হবে অভিনেতাকে।
শুধু টিউমারই নয়, জানা গেছে, কিছুদিন আগে কপালে একটি ফোড়া হয়েছিলো গৌরবের, সেখান থেকেই সমস্যার সূত্রপাত। সেই যন্ত্রণা নিয়ে গত মঙ্গলবার শ্যুটিং ছেড়ে বাড়ি ফেরেন গৌরব।
বিষয়টি এতটাই বেড়ে যায়, যে চোখ খুলতে পারছিলেন না অভিনেতা। পরে গৌরবকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল। মুখের ফোলাভাব অনেকটাই কমেছে।
চিকিৎসকদের পরামর্শে অ্যন্টি বায়োটিক চলছে অভিনেতার। আপাতত কনুইয়ের টিউমারটা নিয়েই বেশি চিন্তিত গৌরব ও তার পরিবার।
প্রসঙ্গত, টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ গৌরব। বহু টেলিভিশন শো এ অংশ নিয়েছেন তিনি। ‘তোমায়ে আমায় মিলে’, ‘শুভ দৃষ্টি’, ‘তৃণায়ণী’ সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। গৌরব, শ্রুতি দাস এবং জেসমিন রায় অভিনীত ‘তৃণায়ণীর’ সাফল্যের পর নির্মাতারা এই ধারাবাহিক ওড়িয়া এবং তেলেগু ভাষাতেও বানাচ্ছেন। এদিকে গৌরবের অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বোন টিউমারে আক্রান্ত টালি তারকা গৌরব রায়চৌধুরী

প্রকাশকাল ১০:১০:৩০ এএম, রবিবার, ২৭ জুন ২০২১