ঢাকা ০৫:০৪ পিএম, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গুইমারায় অস্ত্রসহ আটক ৪

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৪৫:২২ এএম, বুধবার, ৩০ জুন ২০২১ ২৩১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
খাগড়াছড়ির গুইমারায় সেনা অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এলজি, গুলি, অবৈধ পোষ্টার, চাঁদা আদায় রশিদ বই ও উত্তোলিত চাঁদার টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে  জেলার গুইমারার উপজেলার বাইল্যাছড়ি এলাকা থেকে তাদের কে আটক করা হয়েছে। আটককৃতরা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ( প্রসীত গ্রুপ) এর বলে জানিয়েছে খাগড়াছড়ি পুলিশ।

আটককৃতরা হলেন বনসিং চাকমা (৫০), সহকারী টোল কালেক্টর ও মাটিরাঙ্গা উপজেলার বৌদ্দমন্দির পাড়ার সুইপা মারমার ছেলে উকাচিং মারমা (২৮), রাঙামাটি জেলার কাউখালী উপজেলার কচুখালী এলাকার রাজু মারমার ছেলে সশস্ত্র ক্যাডার জুকের মারমা (১৯) এবং সহকারী টোল কালেক্টর ও বাইল্যাছড়ির লাওসিং মারমার ছেলে থোইচিং মারমা (২০)।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মাটিরঙ্গা সীমান্তবর্তী বাইল্যাছড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের আওতাধীন বাইল্যাছড়িতে রিজিয়নের জিএসও-২ মেজর মোঃ তাজুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে।

এ সময় ঘটনাস্থল থেকে ১টি এলজি, ১টি এ্যামোনেশন (গুলি), ৩০টি পোষ্টার, ৫টি মোবাইল, ১টি চাঁদা আদায়ের রশিদ বই এবং উত্তোলিত নগদ ৮৯০ টাকাসহ ৪ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ গুইমারা থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে  ১৮৭৮ সালের অস্ত্র আইনের মামলা দায়ের এর প্রস্তুতি চলছে। এরা প্রত্যেকে ইউপিডিএফ এর রাজনীতির সাথে সম্পৃক্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গুইমারায় অস্ত্রসহ আটক ৪

প্রকাশকাল ০২:৪৫:২২ এএম, বুধবার, ৩০ জুন ২০২১