মগবাজার বিস্ফোরণে নিহতদের মরদেহ হস্তান্তর
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০২:৪০:৫৫ এএম, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ২১৯ পাঠক
রাজধানী মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহত দু’জনের ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ওসমান মাসুম এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ (বুধবার)দুপুরে মগবাজারের ঘটনায় নিহত দুই জনের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মৃতরা হচ্ছেন, হারুনুর রশিদ(৭০)ও
ইমরান হোসেন শুভ(২৫)।

























