অকারণে ঘরের বাইরে, মিরপুরে আটক ৩০
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৩:১৪:১৭ এএম, শনিবার, ৩ জুলাই ২০২১ ১৯৭ পাঠক
রাজধানীর মিরপুর এলাকায় কঠোর লকডাউন উপেক্ষা করে বিনা কারণে বাইরে বের হওয়ায় ৩০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, কাফরুলসহ অন্যান্য থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন বলেন, জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন, তাদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। কঠোর লকডাউনের মধ্যেও যথাযথ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় মিরপুরের বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে আটক করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিন এসব এলাকা থেকে ৭৫ জনকে আটক করেছিল পুলিশ।


























