ঢাকা ০১:১৯ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাদকাসক্ত স্বামী’র ছুরিকাঘাতে স্ত্রী শাশুড়ী আহত

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৩৭:২২ এএম, রবিবার, ৪ জুলাই ২০২১ ২৩৩ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাজধানীর হাতিরঝিলের মীর বাগ এলাকায় ঘটনাটি ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তারা হচ্ছেন, স্ত্রী আকলিমা বেগম (৩৭) ও শাশুড়ী রুপু বেগম (৬০)।
শনিবার সকাল ৯টায় মীর বাগ পাগলার গলিতে ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।
পরে তাদেরকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেয়া হয়।
তারা হাতিরঝিল মধুবাগে থাকেন। শাশুড়ী থাকেন পাশেই  মীরবাগ এলাকায়।
এ সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন আহত মা মেয়েকে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আহত আকলিমা বেগম জানিয়েছেন, তার স্বামী তাজামুল ইসলাম সিএনজি অটোরিকশার চালক। মাদকাসক্ত ছিলেন।
আকলিমা বলেন, তিনি দুই বছর যাবত সৌদি আরব ছিলেন। এ বছরের গত ২২ জুন ছুটিতে দেশে আসেন এই দুই সন্তানের জননী।
শাশুড়ী জানিয়েছেন, বিয়ের পর থেকে বেশ কয়েক বছর মেয়ের জামাই ভালই ছিলো। তাদের দুই সন্তান রয়েছে। পরে আস্তে আস্তে সে মাদকাসক্ত হয়ে যায়। পরে মেয়ে আকলিমা চাকরি নিয়ে  সৌদিতে চলে যায়। ছুটিতে আসার পর আকলিমার মাঝেমধ্যে তার ফোন আসতো।
কিন্তু এটা স্বামী পচ্ছন্দ করতো না। এ নিয়ে গতকাল শুক্রবার রাতে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। স্বামী রাগান্বিত হয়ে তাকে তালা বন্ধ করে আটকে রাখেন। বিষয়টি সন্তানরা বুঝতে পেরে বাড়ির ম্যানেজার তালা খুলে পাশে আকলিমা’র মায়ের বাসায় যায়।
পরে স্বামী সে বাসায় গিয়ে তার স্ত্রীকে শাশুড়ীর সামনে  চড়থাপ্পড় মারেন। সে সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি’র এক পর্যায়ে স্বামী ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করেন। শাশুড়ী এগিয়ে গেলে তাকেও আঘাত করেন। এতে তারা দু’জনই আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে নেয়া হয়।
এখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে যান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদকাসক্ত স্বামী’র ছুরিকাঘাতে স্ত্রী শাশুড়ী আহত

প্রকাশকাল ০২:৩৭:২২ এএম, রবিবার, ৪ জুলাই ২০২১