ঢাকা ০২:২৫ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:৩৭:৩৫ পিএম, বুধবার, ৭ জুলাই ২০২১ ২৫৮ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার চলে গেলেন না ফেরার দেশে।

বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় তার।
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শেষ সময়ে স্ত্রী সায়রা বানু তার পাশে ছিলেন। খবর আনন্দবাজারের
দীর্ঘ দিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন। গত ৩০ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন আগেই তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে টুইটারে জানিয়েছিলেন সায়রা।
সায়রা তার শেষ টুইটে লিখেছিলেন, ‘‘দিলীপ কুমার সাহেবের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে তিনি এখনও আইসিইউ-তেই আছেন। আমরা তাঁকে বাড়ি নিয়ে যেতে চাই। তবে চিকিৎসক এখনও অনুমতি দেননি। আপনারা ওঁর জন্য প্রার্থনা করুন।’’
এর আগেও গত ৬ জুন হাসপাতালে ভর্তি করতে হয়েছিল দিলীপকে। ফুসফুসে অতিরিক্ত ফ্লুইড জমার সমস্যায় ভুগছিলেন তিনি। তবে সফল প্লিউরাল অ্যাসপিরেশন প্রক্রিয়ায় তাঁর সেই সমস্যার সমাধান হয়েছিল। ৫ দিন পরে হাসপাতাল থেকে ছুটি পেয়ে যান দিলীপ।
ছয় দশকের অভিনয় জীবন দিলীপের। বলিউডে তিনি পরিচিত ছিলেন ‘ট্র্যাজেডি কিং’ নামে। ৬৫টিরও বেশি ফিল্মে অভিনয় করেছেন।
তার অভিনীত আইকনিক ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘দেবদাস’, ‘নয়া দওর’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘ক্রান্তি’ এবং ‘কর্মা’। তাকে শেষ পর্দায় দেখা গিয়েছিল ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই

প্রকাশকাল ০৩:৩৭:৩৫ পিএম, বুধবার, ৭ জুলাই ২০২১