ঢাকা ০৩:৪২ পিএম, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ২৩৮

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৪৫:৫৩ এএম, বুধবার, ৭ জুলাই ২০২১ ২৩৪ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে আরও ১১ জন মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

মৃত্যুরা হলেন, গাইবান্ধা জেলার রেহানা (৯০), নওগাঁর মুসলেমা (৪০) ও রহমান সরকার (৬৩), জয়পুরহাটের মোর্শেদা (৪০),  তবিবর (৬৮) ও বাবু (৩৫) এবং বগুড়া শিবগঞ্জের দুলাল (৮৫) ও আজাহার (৫০)।

এদের মধ্যে আজাহার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনজন, মোহাম্মদ আলী হাসপাতালে তিনজন, টিএমএসএস হাসপাতালে একজন মারা গেছেন।

ডা. তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১০ নমুনার ফলাফলে নতুন করে ২৩৮ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৯ দশমিক ৩৮ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৮৮ জন। ২৩৮ জনের মধ্যে সদরের ১৭৭জন,  শেরপুরে ১১ জন, দুপচাঁচিয়ায় ৯ জন, গাবতলীতে ৭ জন, কাহালুতে ৭ জন, সারিয়াকান্দিতে ৬ জন, ধুনটে ৬ জন, আদমদীঘিতে ৭ জন, সোনাতলায় ৩ জন, শাজাহানপুরে ৩এজন এবং শিবগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বগুড়ায় করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ২৩৮

প্রকাশকাল ০২:৪৫:৫৩ এএম, বুধবার, ৭ জুলাই ২০২১