ঢাকা ০২:৩০ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:০৮:২৭ পিএম, বুধবার, ৭ জুলাই ২০২১ ২২০ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাজবাড়ীর কালুখালী উপজেলার বড় সাওরাইল গ্রামে চাঁদাদাবীর মামলায় পুলিশ অস্ত্রগুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে।

বুধবার সকালে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এ জানিয়েছেন।

তিনি বলেন, কালুখালী উপজেলার বড় সাওরাইল গ্রামের মো. মকছেদ আলী মণ্ডলের বাড়িতে গত ২৯ জুন রাত পৌনে ১২টার দিকে একদল দুর্বৃত্ত নিজেদের মুখমণ্ডল ঢেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। মকছেদ আলী মণ্ডল, তার ছেলে আরিফুল ইসলাম আরিফ, ভাই আ. সালাম, ভাতিজা সবুজকে মারপিট করাসহ ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।

এ ঘটনায় ৩০ জুন কালুখালী থানায় মামলা দায়ের করে। মামলার পর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের সার্বিক তত্বাবধায়নে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসানের নেতৃত্বে এসআই মো. মনির হোসেন সন্ত্রাসী দলের দলনেতা কালুখালী উপজেলার বড় সাওরাইল গ্রামের মিরাজ মণ্ডল ওরফে সলকার ছেলে তারু মণ্ডল (৩২)কে মঙ্গলবার দুপুর সোয়া ১টার সময় পাংশা থানার পিপুলবাড়ীয়া এলাকা থেকে গ্রেফতার করে। তারু মন্ডলকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী কালুখালী উপজেলার বড় সাওরাইল গ্রামের আব্দুল আজিজ ফকিরের ছেলে মীর কাসেম ফকির (৩২) ও আব্দুল আজিজ মণ্ডলের ছেলে মজনু মণ্ডল (৪৫) নাম প্রকাশ করলে তাদেরকে বড় সাওরাইল গ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তারু জিজ্ঞাসাবাদে আরো জানায়, ঘটনায় ব্যবহৃত অস্ত্র বড় সাওরাইল গ্রামের রশিদ শেখের বাড়ির লাকড়ি ঘরের মাচায় ঘষির ভেতর রাখা আছে। কালুখালী থানা পুলিশের অভিযানিকদল রাতভর অভিযান চালিয়ে একটি সচল দোনালা বন্ধুক, একটি সচল একনলা বন্ধুক, ২টি নীল রংয়ের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবহার করে কালুখালী থানা, পাংশা থানা ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের জেলায় চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিল।

অস্ত্র উদ্ধারের ঘটনায় কালুখালী থানায় বুধবার অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের নামে রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও ওয়ান শাহিদুর রহমান, কালুখালী থানার ওসি নাজমুল হাসান, রাজবাড়ী ডিবির ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩

প্রকাশকাল ০৩:০৮:২৭ পিএম, বুধবার, ৭ জুলাই ২০২১