ঢাকা ০৩:০১ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ১১:৩৯:৩৪ এএম, রবিবার, ১১ জুলাই ২০২১ ২০৬ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাজধানীর নিউমার্কেট থানাধীন সায়েন্স ল্যাব এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিহতের নাম এম লতিফুর রহমান (৩০)।  (পুলিশ সদস্য নং নম্বার ২২৯৮০)।
শনিবার (১০ জুলাই) দিনগত রাত সাড়ে ১০টায় ঘটনাটি ঘটে।
কুড়িগ্রাম জেলার চিলমারী  উপজেলার আব্দুর রহমানের ছেলে লতিফুর রহমান।
বর্তমানে যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় স্ত্রী নাজমা এক সন্তানকে নিয়ে থাকতেন।
তিনি শাহবাগ থানার হাইকোর্ট মাজার মসজিদের উত্তর গেটে ডিউটি করতেন।
রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ওই সায়েন্সল্যাবের সামনে রাস্তায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল নিয়ে পড়ে ছিলেন।
পুলিশের ধারণা অজ্ঞাত কোন দ্রুতগামী গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে চাপা দিয়ে পালিয়ে গেছে। সেখানে আশপাশের লোকজন তাকে উদ্ধার করেন।
পরে সেখানকার লোকজন সাভার থেকে ফিরে আসা একটি অ্যাম্বুলেন্সে তাকে তুলে দেন। অ্যাম্বুলেন্স চালক জিন্নাত মিয়া তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এখানকার চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। আইডি কার্ড থেকে তার নাম ঠিকানা পাওয়া গেছে।
পরে খবর পেয়ে স্ত্রী নাজমা বেগম ঢামেকহা জরুরি বিভাগে এসে মৃতদেহ শনাক্ত করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার সংবাদ শুনে নিউমার্কেট থানার এস আই মো. আবুল কালাম আজাদ ও শাহবাগ থানার  পুলিশ ছুটে আসেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

প্রকাশকাল ১১:৩৯:৩৪ এএম, রবিবার, ১১ জুলাই ২০২১