ঢাকা ০২:০৫ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জের অগ্নিকাণ্ডে দায়ী কাউকে ছাড় দেয়া হবে না: কাদের

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:৪৭:০৭ এএম, রবিবার, ১১ জুলাই ২০২১ ২৫২ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রূপগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দেড় যুগপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, রূপগঞ্জের ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ বিষয়ে মনিটর করছেন বলেও জানান তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশকে মর্যাদাশীল করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। আর মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের শেষ প্রান্তে। দৃশ্যমান হয়েছে দেশের প্রথম মেট্রোরেল আর এগিয়ে চলছে কর্ণফুলীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ।
তিনি বলেন, মাতার বাড়ি বিদ্যুৎ প্রকল্প, রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চার লেনের মহাসড়ক, বিআরটিসহ একাধিক মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলেছে।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের মানুষের এখন মাথা পিছু আয় ২ হাজার ২শ’ ২৭ ডলার ছাড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ৪৬ বিলিয়ন মার্কিন ডলার।
এতো উন্নয়ন অর্জন একটি দল দেখতে পায় না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার উন্নয়ন দেখলে এক শ্রেণির বুদ্ধিজীবী রাজনীতিবিদদের গাত্রদাহ শুরু হয়। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখতে পায়।
করোনা পরিস্থিতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিশ্ব এখন করোনা বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ। সারা বিশ্বের সমৃদ্ধশালী দেশগুলোও করোনার অভিঘাত মোকাবিলায় হিমশিম খাচ্ছে। সংক্রমণ ও মৃত্যুর উচ্চমাত্রা পেয়েছে বিশেষজ্ঞগণ। চলমান ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়ংকর হবে বলে আশঙ্কা করছেন।
বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবন ও জীবিকার সুরক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার জানিয়ে তিনি বলেন, অসহায় খেটে খাওয়া মানুষের সুরক্ষা এবং সংক্রমণ রোধ এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
ওবায়দুল কাদের বলেন, এ চ্যালেঞ্জিং কাজে সরকারের প্রচেষ্টা তখনই সফল হবে যদি সবাই সঙ্কটের ভয়াবহতা উপলব্ধি করে এবং সচেতনতার সর্বোচ্চ মাত্রা অনুসরণ করে।
বঙ্গবন্ধু আদর্শ ফোরামের সভাপতি নাট্যজন আতাউর রহমানের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি আরো বক্তব্য রাখেন এফবিসিসিআইর পরিচালক শমী কায়সার, কবি অসীম সাহা, সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রূপগঞ্জের অগ্নিকাণ্ডে দায়ী কাউকে ছাড় দেয়া হবে না: কাদের

প্রকাশকাল ০৩:৪৭:০৭ এএম, রবিবার, ১১ জুলাই ২০২১