ঢাকা ০৩:০০ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘সিভিল সার্জন গণমাধ্যমের কাজে কেন বাধা দিতে চায়, খতিয়ে দেখতে হবে’

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:৪৫:৫৮ এএম, রবিবার, ১১ জুলাই ২০২১ ২৯৮ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, মহামারি করোনার উচ্চ সংক্রমণের সময় ঢাকার সিভিল সার্জন কেন গণমাধ্যমের স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে চায়, সেটিও খতিয়ে দেখতে হবে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে জিএম কাদের বলেন, মহামারির এমন বিপর্যয়ের সময় গণমাধ্যমকে আড়াল করা স্বাভাবিক ব্যাপার নয়। তাই দ্রুততার সাথে ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য না দেয়ায় নির্দেশনা প্রত্যাহার করতে হবে।
সংসদের বিরোধী দলীয় উপনেতা বিবৃতিতে বলেন, মহামারি করোনাকালে শুধু সিভিল সার্জন ছাড়া ঢাকা জেলার কোন হাসপাতাল থেকে তথ্য পাবে না গণমাধ্যম কর্মীরা, এটা গণতান্ত্রিক ব্যবস্থায় বেমানান। অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত।
তিনি বলেন, আমরা অবাক ও বিস্ময়ের সাথে লক্ষ্য করছি চব্বিশ ঘণ্টা পার হলেও ঢাকার সিভিল সার্জন এর জারি করা নির্দেশনা এখনো প্রত্যাহার করা হয়নি।
জিএম কাদের বলেন, অথচ মহামারি করোনাকালে জাতি সঠিক তথ্য জানতে গণমাধ্যমের দিকেই তাকিয়ে থাকে। গণমাধ্যমের রিপোর্ট দেখেই প্রতিটি দুঃসময়ে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবক এবং সিভিল সোসাইটি এগিয়ে আসে। তাছাড়া, গণমাধ্যমে সঠিক তথ্য না পাওয়া গেলে অনিয়ম ও দুর্নীতি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি গুজব ও ষড়যন্ত্রের ডালপালা বিস্তার লাভ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘সিভিল সার্জন গণমাধ্যমের কাজে কেন বাধা দিতে চায়, খতিয়ে দেখতে হবে’

প্রকাশকাল ০৩:৪৫:৫৮ এএম, রবিবার, ১১ জুলাই ২০২১