ঢাকা ০২:১৪ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ রদবদলে ৯ এসপি বদলি

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:১৩:৪৮ এএম, সোমবার, ১২ জুলাই ২০২১ ১৯৮ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

বদলি করাদের মধ্যে বগুড়া জেলার এসপি মো. আলী আশরাফকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি), মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি, পিরোজপুরের এসপি হায়াতুল ইসলাম খানকে ডিএমপির ডিসি এবং নোয়াখালীর এসপি মো. আলমগীর হোসেনকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে।

একই আদেশে ডিএমপির গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তীকে বগুড়ার এসপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের এসপি মোহাম্মদ সাঈদুর রহমানকে পিরোজপুরের এসপি, পুলিশ সদর দফতরের এসপি মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ জেলার এসপি এবং পুলিশ সদর দফতরের মো. শহীদুল ইসলামকে নোয়াখালী জেলার নতুন এসপি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও আদেশে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৪ এর এসপি মো. সাখাওয়াত হোসেনকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ এর এসপি হিসেবে বদলি করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ রদবদলে ৯ এসপি বদলি

প্রকাশকাল ০৩:১৩:৪৮ এএম, সোমবার, ১২ জুলাই ২০২১