ঢাকা ০৪:৪৬ পিএম, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ২১০ জনের মৃত্যু

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০১:৪১:০২ পিএম, বুধবার, ১৪ জুলাই ২০২১ ১৮৩ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫২জনে।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন। গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ।

এর আগে গতকাল মঙ্গলবার ২০৩ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয় ১২ হাজার ১৯৮ জনের।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ১০১ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮ হাজার ১২১ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয় ৪০ লাখ ৬৫ হাজার ৩২৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৯৪৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ২৪ লাখ ৬ হাজার ২৬৩ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে করোনায় আরও ২১০ জনের মৃত্যু

প্রকাশকাল ০১:৪১:০২ পিএম, বুধবার, ১৪ জুলাই ২০২১