ঢাকা ১২:৩১ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০১:২৬:০৫ পিএম, বুধবার, ১৪ জুলাই ২০২১ ২১০ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সিরাজগঞ্জের সলঙ্গায় প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল বাছেদ সরকার (৩৮) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সলঙ্গা থানার পাটধারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল বাছেদ সরকার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের হোড়গাতী গ্রামের মৃত ওসমান গনী সরকারের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানিয়েছেন, সিরাজগঞ্জ রোড থেকে উল্লাপাড়া যাওয়ার পথে পাটধারী এলাকায় পৌছালে প্রাইভেট কার ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরাজগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

প্রকাশকাল ০১:২৬:০৫ পিএম, বুধবার, ১৪ জুলাই ২০২১