ঢাকা ১২:৫৩ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘ঈদের পর ১৪ দিন ফের কঠোর লকডাউন’

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ১২:২৩:২৯ পিএম, শনিবার, ১৭ জুলাই ২০২১ ২২১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঈদের পর ২৩ জুলাই থেকে ১৪ দিনের জন্য আবারও কঠোর লকডাউন দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেছেন, আগামী ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউন দেওয়া হবে। এ সময় সরকারি, বেসরকারি অফিসসহ গার্মেন্টস ও শিল্পকারখানা বন্ধ থাকবে।
শনিবার বিজিবি-৬ এর ৯৬তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, দেশের অর্থনীতির কথা চিন্তা করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান লকডাউন শিথিল করা হয়েছে। কিন্তু ঈদের পর আসছে কঠোর লকডাউন। ওই সময় কাউকে ছাড় দেওয়া হবে না।
দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৫ জুলাই থেকে বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘ঈদের পর ১৪ দিন ফের কঠোর লকডাউন’

প্রকাশকাল ১২:২৩:২৯ পিএম, শনিবার, ১৭ জুলাই ২০২১