1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

কথিত সাংবাদিক দম্পতির বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৩৪ পাঠক

ঝিনাইদহে সাংবাদিক পরিচয়দানকারী এক প্রতারক ও তার স্ত্রীর প্রতারণা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।

সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী নারী স্বপ্না কর্মকার।
তিনি অভিযোগ করেন, ‘ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় সামস আরেফীন অনু নামের এক প্রতারক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার স্বামীর সাথে বন্ধুত্ব গড়ে তোলে। বিভিন্ন সময় ওই প্রতারক তাদের বাড়িতে আসত।
বাড়িতে আসার সুযোগে স্বপ্নাকে সরাসরি ও মোবাইলে নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল। পারিবারিক সম্পর্কের কারণে তাদের কাছ থেকে ১ লাখ ৬৮ হাজার টাকাও ধার নেয় প্রতারক সামস আরেফীন অনু। সর্বশেষ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্বপ্না কর্মকারের স্বামী সনৎ কর্মকারের নামে আদালতে মামলা করেছে।’
স্বপ্না কর্মকার বলেন, ‘অনু একজন প্রতারক ও লম্পট। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অনু ও তার স্ত্রী নুরুন্নাহার আমার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমরা ওই লম্পটের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। সেই সাথে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।’

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD