সেখানে ব্যাট হাতে খুব একটা সফল হতে পারেননি তিনি এখনও। নিউ জিল্যান্ড সিরিজের আগে বিসিবির ভিডিও বার্তায় এই অলরাউন্ডার বললেন, শেষের দিকে ব্যাটিংয়ে সুযোগটা সীমিত হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ আছে।
“ব্যাটিংয়ে দলের জন্য অবদান রাখা খুব গুরুত্বপূর্ণ। সেটা ১০ রান হোক বা ৫ রান কিংবা ২০ রান। আমি যে পজিশনে ব্যাট করি, তখন ১০০ মারার সুযোগ থাকে না, ৫০ মারারও সুযোগ থাকে না। তখন ১০ রানই খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। যদি ৫ বলে বা ৬ বলে ১০ করি, দলকে অনেক এগিয়ে দেয়।”
টি-টোয়েন্টিতে অবশ্য একবার ওপেনিংয়ে, দুবার তিনে ও একবার চারে ব্যাট করার সুযোগ পেয়েছেন মেহেদি। জ্বলে উঠতে পারেনি একবারও। পরেরবার সুযোগ পেলে আর হাতছাড়া করতে চান না তিনি।
“বাংলাদেশ দলে মাঝেমধ্যে ওপরেও খেলতে হয়, তখন একটা সুযোগ থাকে, যে সুযোগটা আমি এখনও পর্যন্ত কাজে লাগাতে পারিনি। একটা সুযোগ থাকে ওইখানে টি-টোয়েন্টিতে বেশ কিছু রান করার। আমি সবসময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার জন্য। দলের পছন্দমতো যেখানে ম্যানেজমেন্ট থেকে বলা হয়, আমি চেষ্টা করি সেখান থেকে উন্নতি করার।”