1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

অন্তঃসত্ত্বা-স্তন্যদাত্রীদের এসএমএস ছাড়াই টিকা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৭ পাঠক

দেশে অন্তঃসত্ত্বা নারী ও স্তন্যদানকারী মায়েরা এখন থেকে এসএমএস ছাড়াই করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা পাবেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, নিবন্ধিত অন্তঃসত্ত্বা নারী ও স্তন্যদানকারী মায়েদের এসএমএস ছাড়াই কেন্দ্রে আসামাত্র রেজিস্ট্রেশনকৃত নির্ধারিত কেন্দ্র থেকে ভ্যাকসিন দেয়া হবে।
অন্তঃসত্ত্বা নারীদের ভ্যাকসিন গ্রহণের আগে অবশ্যই (গর্ভ ধারণের প্রমাণস্বরূপ) এএনসি কার্ড/ বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে এবং নির্ধারিত সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধিত বয়োজ্যেষ্ঠ নাগরিক ও ১৮ বছর ঊর্ধ্ব শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এসএমএস প্রদান করে দ্রুত কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করতে হবে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD