1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

রামেকে করোনায় আরও ১০ মৃত্যু

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৯ পাঠক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে চারজন মারা গেছেন। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতায় অপর দু’জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোরের দু’জন ও নওগাঁর একজন আছেন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৯ জন। বর্তমানে রামেক হাসপাতালে ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৪৫ জন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD