1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সোনাগাজীতে ছাত্রদল নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৩ পাঠক

ফেনীর সোনাগাজীতে জমির বিরোধ নিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাইনুল হকের (২৭) হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার দুপুরে সোনাগাজী সদর ইউনিয়নের থাকখোয়াজের লামছিতে মাইনুল হকের মালিকানা মৎস্য খামারে এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তের পরিবার জানায়, সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের মইনউদ্দিন মিজি বাড়ির মাহমুদল হক ছুট্টুর ছেলে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাইনুল হক গংদের সাথে তার কাকা মৃত গোলাম মাওলার ছেলে, স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম গংদের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে।
দুপুর ১২টার দিকে মাইনুল হক তার নিজের মৎস্য খামারে যান। সেখানে পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিপক্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, তার ভাই ইকবাল মাওলা, জাফর মাওলা, মো. সুজন মাওলা ও তাদের ৪-৫ জন ভাড়াটে সন্ত্রাসী মাইনুল হকের উপর অতর্কিত হামলা করে।
তাকে লোহার রড় ও লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে ডান হাত ও ডান পা ভেঙে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD