1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

অপরিকল্পিত প্রকল্প উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করে: মন্ত্রী

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৯ পাঠক

সঠিক পরিকল্পনা ও পর্যাপ্ত যাচাই-বাছাই করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে এলজিইডিসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের প্রকল্প ব্যবস্থাপনা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
তাজুল ইসলাম বলেন, অপরিকল্পিতভাবে প্রকল্প নিয়ে অবকাঠামোসহ যে কোনো উন্নয়ন কাজ করলে তা যেমন টেকসই হয় না, তেমনি উন্নয়নের সুফল মানুষের কাছে পৌঁছানো যায় না। বরং সুফলের চেয়ে কুফল বয়ে আনে।
প্রকল্প গ্রহণের আগে ফিজিবিলিটি স্টাডির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ইনভায়রনমেন্টাল, জিওলজিক্যাল, হাইড্রোলোজিক্যাল, সোস্যাল ইমপ্যাক্ট, ডেমোগ্রাফিক সাইজ এবং ইকোনমিক আউটপুট বিবেচনায় নিয়ে প্রকল্প নিতে হবে। এসব বিষয়ে স্ট্যাডি না করে প্রকল্প নেয়া যাবে না। নিলেও সুফল মিলবে না।
তিনি বলেন, প্রকল্পগুলো উৎপাদনশীল, ইনকাম জেনারেটিং, টেকসই এবং সময়মত শেষ না হলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। আর তাই যে উদ্দেশ্য নিয়ে প্রকল্প নেয়া হয় বাস্তবায়ন করার পর দেখা যায় তার সুফল মিলছে না।
প্রকল্পের ডিজাইনে কোনো ত্রুটি রাখা যাবে না উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, গ্রামীণ, ইউনিয়ন ও উপজেলা রাস্তার ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। নেভিগেশন সুযোগ রেখে ব্রিজ নির্মাণ করে নৌ পথগুলো চালু করার ব্যবস্থা করা হচ্ছে।
কাজের মান নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, নিম্নমানের কাজের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।
মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন ইট ভাটায় যে ইট তৈরি করা হচ্ছে সেগুলোর গুণগতমান পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে না। যার ফলে এই ইট দিয়ে যে সকল রাস্তা পাকা করা হচ্ছে সে রাস্তাগুলো টেকসই হচ্ছে না। এ বিষয়টি সংশ্লিষ্টদের আমলে নিতে হবে।
এলজিইডির সমস্ত রাস্তা আইডিভুক্ত করার পর নির্মাণ কাজ করা হচ্ছে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানের রাস্তা আইডিভুক্ত (আইডেনটিফিকেশন নাম্বার) করা নেই। এজন্য এ সকল প্রতিষ্ঠানের সকল রাস্তা আইডিভুক্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD